ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা
২০২৬ মে ২০ ১৯:০২:৪২
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা সরকারি গণগ্রন্থাগারের সহযোগিতায় এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলা সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গ্রুপ সহ শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪টি গ্রুপের ৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মাহফুজুর রহমান।
(টিবি/এসপি/মে ২০, ২০২৬)
