প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে নড়াইলে মানববন্ধন
২০২৬ মে ২১ ১৫:৩১:১০
রূপক মুখার্জি, নড়াইল : রাজধানী ঢাকার মিরপুর এলাকার পল্লবীতে শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার বিচারের দাবীতে লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে লোহাগড়া প্রি-ক্যাডেট স্কুলের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবক ও সাংবাদিকসহ প্রায় শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য সালেহা রহমান, সাংবাদিক শেখ মিলটন, লোহাগড়া প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মো.ফরিদ শেখ, সহকারী শিক্ষিকা জোবাইদা খানম, জোসনা খানম,ঝুমুর দাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা রামিসার ধর্ষণ ও হত্যাকারী সোহেল রানার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
(আরএম/এএস/মে ২১, ২০২৬)
