ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
গোপালগঞ্জে ফল উৎসব
২০২৬ মে ২১ ১৯:২২:৪২
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনালীস্বপ্ন একাডেমিতে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সোনালীস্বপ্ন একাডেমি চত্ত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে এ ফল উৎসবের সূচনা করা হয়। পরে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে মৌসুমী ফল তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নাজমুল ইসলাম।
এসময় শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। মৌসুমী ফলের মধ্যে ছিলো দেশীয় ফল আম, লিচু ও জামরুল।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম ও শিক্ষার্থীরা মৌসুমী ফলের গুনাগুন তুলে ধরে বলেন, মৌসুমী ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কিন্তু আমরা বিদেশী ফলের উপর নির্ভর করে থাকি। সকলের উচিত আমাদের দেশীয় মৌসুমী ফল খাওয়া। আগামীতেও ফল উৎসবের আয়োজনের আশা ব্যক্ত করা হয়।
(টিবি/এসপি/মে ২১, ২০২৬)
