ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

প্রথম দিনেই জমে উঠেছে রাজৈরের পশুর হাট

২০২৬ মে ২২ ১৮:৪৭:৫৫
প্রথম দিনেই জমে উঠেছে রাজৈরের পশুর হাট

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা বাজার সংলগ্ন ফুল তলা বাজার ও হাট কমিটির আয়োজনে ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার, সোমবার ও মঙ্গলবার বিরাট গরু ছাগলের হাট এর আয়োজন করা হচ্ছে।

হাট কমিটির সভাপতি মোঃ দাদন মিয়া জানান, প্রতি বছরের ন্যায় এবারও এই ফুল তলায় গরু ছাগলের হাট এর আয়োজন করতে যাচ্ছি, এই হাটে বিভিন্ন ধরনের ছোট, বড়, মাঝারী সাইজের গরু ও ছাগল পাওয়া যাবে, প্রশাসনের ব্যাবস্থা সহ ব্যবসায়ী ও ক্রেতাদের থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে।

তিনি আরো জানান, হাট কমিটির পক্ষ থেকে সম্মানিত ব্যবসায়ী ও ক্রেতাদের গরু, ছাগলের হাট ক্রয় ও বিক্রয় করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

হাট কমিটির অন্য তম সদস্য, হোসেন তালুকদার জানান,এই হাটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নাম মাত্র হাসিল থাকছে এবং হাটের শৃঙ্খলা রক্ষাকারা ও ক্রেতা ও বিক্রেতাদের সেবা প্রদানের জন্য সার্বক্ষণিক থাকছে স্বেচ্ছাসেবক দল। তিনিও গরু- ছাগলের ক্রেতা ও বিক্রেতাদের হাটে গরু- ছাগল ক্রয় ও বিক্রয়ের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

(বিডি/এসপি/মে ২২, ২০২৬)