ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‘শিশু নির্যাতন ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড’

২০২৬ মে ২৩ ০০:৩৪:৩১
‘শিশু নির্যাতন ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড’

শাহ্ আলম শাহী, দিনাজপুর : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এসব অপরাধে জড়িতদের জন্য দেশের আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যা দেশনেত্রী খালেদা জিয়া প্রণয়ন করেছে।

শুক্রবার (২২ মে) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সম্প্রতি আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং দৃষ্টান্তমূলক বিচারের লক্ষ্যে কাজ করছে। অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় তিনি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম নিয়েও বক্তব্য দেন। সভা শেষে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে মোট ১৭ লাখ টাকার অনুদান বিতরণ করেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন।

(এসএএস/এএস/মে ২৩, ২০২৬)