ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‘১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে’

২০২৬ মে ২৩ ১৯:০৬:৪৭
‘১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে’

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছে, বাংলাদেশকে মেধাশূণ্য করে দেওয়ার চক্রান্তে পার্শ্ববর্তী একটি দেশের পরামর্শে গত ১৭ বছরে শিক্ষার মানকে ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত সেই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার গত তিন মাসে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিক এডহক কমিটির পরিচিতি ও মাদক প্রতিরোধে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।এ জন্য আমি কোটালীপাড়ায় 'আলোকিত কোটালীপাড়া' নামে একটি সংগঠন গড়ে তুলতে চাই।এই সংগঠনে রাজনৈতিক সামাজিক সংগঠনের পর্যায়ের সকল ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এস এম জিলানী বলেন, শিক্ষার মান উন্নয়ন ও মাদক প্রতিরোধে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সমন্বয় থাকতে হবে। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয় থাকলে এলাকার শিক্ষার মান উন্নয়ন ঘটবে।আপনারা আমাকে সহযোগিতা করুন, আমি আমার জীবনের সবটুকু দিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো।

নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হুমায়ুন কবীর তালুকদারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম হাওলাদারসহ রাজনৈতিক- সামাজিক ব্যক্তিবর্গ ও শিক্ষক, শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

(টিবি/এসপি/মে ২৩, ২০২৬)