ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
২০২৬ মে ২৫ ১৯:০৮:২৯
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : তালগাছ থেকে পড়ে সাবেক ইউপি সদস্য খাইরুল কাগুচীর (৪৯) মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন খলিষখালি ইউপির গনেশপুর গ্রামের খালেক গাজীর ছেলে। তিনি খলিশখালি জাতীয়তাবাদী তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের স্বজনরা জানান, সাবেক ইউপি সদস্য খাইরুল ইসলাম কাগুচী সোমবার দুপুর আড়াইটার দিকপ বাড়ির পাশে তালগাছে উঠে তালের কাধি কাটছিলেন। এ সময় অসাবধানতাবসত গাছ থেকে পড়ে যান।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
খলিষখালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
(আরকে/এসপি/মে ২৫, ২০২৬)
