ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত
বন্ধ হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের ‘জিরো কল’ টেলিফোন
২০২৬ মে ২৬ ১৬:০০:০৩
স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের বাসভবন, চেম্বার ও বিভিন্ন শাখায় অব্যবহৃত (জিরো কল) টেলিফোন নম্বর বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে স্মারক জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
হাইকোর্ট বিভাগের বিভাগের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশক্রমে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের চেম্বার, বাসভবন, বিভিন্ন শাখা ও অফিসারদের চেম্বারের ৯৪টি জিরো কল টেলিফোন নম্বরগুলো বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ অবস্থায় নম্বরগুলো বিচারপতিদের চেম্বার, বাসভবন, বিভিন্ন শাখা ও অফিসারদের চেম্বারে ব্যবহৃত হলে তা আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রশাসন শাখাকে অবহিত করার জন্য অনবরোধ করা হলো।
(ওএস/এএস/মে ২৬, ২০২৬)
