প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
জামালপুরে দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
২০২৬ মে ২৬ ২৩:২৩:৫৬
জামালপুর প্রতিনিধি : জামালপুরে ১৫০টি দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৬ মে মঙ্গলবার বিকেলে পৌরসভার কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রিশাদ রেজওয়ান বাবুর ব্যবস্থাপনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর শহর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শিউলী বেগম, ওয়ার্ড বিএনপি নেতা আক্তারুজ্জামান, কুব্বাত আলী, মোখলেছুর রহমান মুকুল, সাদ্দাম হোসেন রিপন, মাহাবুবর রহমান মুকুল, আব্দুল বাছেত, শাহিনুর রহমান সাগর, সাব্বির হোসেন ঝন্টু প্রমুখ।
সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা আপনাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিলো সেমাই, চিনি, দুধ, নুডুলস ও সাবান।
(আরআর/এএস/মে ২৬, ২০২৬)
