ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

২০২৬ মে ২৭ ১৬:২৮:৫৫
‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত ২০০ জন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে এ অর্থ বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক উপকারভোগীকে ২ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এ সহায়তা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ দরিদ্র মানুষের দুঃসময়ে স্বস্তি এনে দেয় এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়।

তারা আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকলে সমাজের দরিদ্র জনগোষ্ঠী আরও উপকৃত হবে।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

(এএন/এসপি/মে ২৭, ২০২৬)