ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
শ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যু
২০২৬ মে ২৭ ১৬:৩৩:৫৮
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বজ্রপাতে সাহানারা বেগম (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের জাকের আলী মোল্লার মেয়ে। আজ বুধবার সকালে পার্শ্বেমারী গ্রামে বজ্রপাতে তার মৃত্যু হয়।
মৃতের চাচাতো ভাই শাহ-আলম মোল্লা জানান, বুধবার সকালে শাহানারার মা আছিয়া খাতুন পাশ্ববর্তী ঘেরে মাছ ধরতে গিয়েছিল। আকাশে মেঘ দেখে মাকে বাড়িতে ডেকে আনতে যান শাহানারা। ঘের থেকে মাকে নিয়ে ফেরার সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। তবে তার মা সুস্থ আছেন।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদুল আলম বলেন, আমার ইউনিয়নের একজন নারী বজ্রপাতে মারা যাওয়ার খবর শুনেছি। ঈদের আগের দিন এমন মৃত্যু খবরে মর্মাহত হয়েছি।
(আরকে/এসপি/মে ২৭, ২০২৬)
