ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কুড়িগ্রামে ঈদুল আজহার ঈদের নামাজ আদায়

২০২৬ মে ২৭ ১৬:৪৯:২৯
কুড়িগ্রামে ঈদুল আজহার ঈদের নামাজ আদায়

পিএম সৈকত, কুড়িগ্রাম : মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে কুড়িগ্রামে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার ফুলবাড়ী উপজেলাসহ পাঁচ উপজেলার সাত গ্রা‌মে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে নির্ধারিত ঈদগাহ মাঠগুলোতে সহস্রা‌ধিক মুস‌ল্লি ঈদের জামাতে অংশগ্রহন করেছেন বলে কুড়িগ্রাম ‌জেলা পু‌লি‌শের বি‌শেষ শাখা (‌ডিএস‌বি) সূত্র জানিয়েছেন।

এদিকে আজ বুধবার সোলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউ‌নিয়নের দক্ষিণ কুটিচন্দ্রখানা জেলেপাড়ায় প্রায় ৪০ জন মুসল্লি জামাতে অংশগ্রহন করেন। এতে ইমামতি করেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা চরবড়াইবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মো.আব্দুল মালেক। নামাজ শেষে খুতবা পাঠ এবং দেশ ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি একই উপজেলার বড়‌ভিটা ইউ‌নিয়‌নের হা‌জির বাজারসহ ভূরুঙ্গামারী, চিলমারী, রৌমারী ও চর রা‌জিবপুর উপ‌জেলার সাত‌টি গ্রামে সৌ‌দি আর‌বের সঙ্গে মিল রে‌খে ঈদুল আজহার জামাত অনু‌ষ্ঠিত হ‌য়।
জেলা পুলিশ বিভাগ সূত্র জানিয়েছে, নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় এবং পশু কোরবানি করতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও ঈদকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ বিভাগ বিশেষ তৎপর রয়েছে।

(পিএস/এসপি/মে ২৭, ২০২৬)