ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’

২০২৬ মে ২৮ ১১:০০:১১
‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’

লক্ষীপুর প্রতিনিধি : পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে সবাই যেন সুখ-শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশে বসবাস করতে পারে এটাই হোক ঈদের মূল প্রতিপাদ্য।

আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুরের সোনামিয়া ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আজকে ঈদের দিন, সবার জন্য আনন্দের দিন। ত্যাগের মহিমায় আমরা যেন মহিমান্বিত জীবনটাকে ধারণ করে সবাই সুখে-শান্তিতে এ দেশে বসবাস করতে পারি।

তিনি আরও বলেন, লক্ষ্মীপুরসহ দেশবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

ঈদের জামাতে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর থানা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্যসচিব হাছিবুর রহমান অভিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/মে ২৮, ২০২৬)