ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

২০২৬ মে ৩০ ২৩:৪৮:২৫
শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

নগরকান্দা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে নগরকান্দা উপজেলার শহীদ আকরামুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ (এমপি)।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

এর আগে একই দিনে বেলা ২টায় চরযশোরদী ইউনিয়ন বিএনপি এবং বেলা ৩টায় তালমা ইউনিয়ন বিএনপি পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করে। এসব কর্মসূচিতেও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে নগরকান্দা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

(পিবি/এসপি/মে ৩০, ২০২৬)