প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নড়াইলের ঐতিহ্যবাহী তরফদার বাড়ির আয়োজনে ফ্রি
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
২০২৬ মে ৩০ ২৩:৫৯:২৮
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের তুলারামপুর গ্রামের ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত তরফদার বাড়ির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ঔষধ পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী।
আজ শনিবার সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী প্রায় ৩০০ নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার তরফদার শামসুন্নাহার লাকি, মেডিসিন,
হরমোন ও ডায়াবেটিকস বিশেষজ্ঞ ডাক্তার দীপ বিশ্বাস সুদীপ, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার হোসাইন মহসিনুল হক, গাইনী বিশেষজ্ঞ তরফদার মারিয়া হোসাইন এবং নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার গোলাম আযম রাসেল।
এদিকে ফ্রি চিকিৎসা সেবা ওষুধ পেয়ে রোগীরা ভীষণ খুশি। চিকিৎসা নিতে আসা তুলারামপুর গ্রামের খদিজা বেগম জানান, কর্তব্যরত চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার সমস্যার কথা শুনেছেন এবং বিনামূল্যের আমাকে সমস্ত ওষুধ প্রদান করেছেন। এরকম মানবিক সেবা পেয়ে আমি ভীষণ খুশি।
তুলারামপুর বাজারে বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী খাইরুল বাসার বকুল বলেন, তুলারামপুর ঐতিহ্যবাহী তরফদার বাড়ির পক্ষ থেকে ফ্রি মেডিকেল সেবা ও ওষুধ পেয়ে এলাকার মানুষ ভীষণ খুশি।
মেডিকেল ক্যাম্পের পৃষ্ঠপোষক প্রকৌশলী হাবিব তরফদার শাহিন বলেন, পরিবারসহ স্থানীয় লোকজনের সহায়তায় এ আয়োজন সম্ভব হয়েছে। এলাকার সাধারণ মানুষের জন্য ঐতিহ্যবাহী তরফদার বাড়ির পক্ষ থেকে এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
(আরএম/এসপি/মে ৩০, ২০২৬)
