ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নগরকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

২০২৬ মে ৩১ ১৮:১৫:৩৬
নগরকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের উপজেলার ঝাটুরদিয়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসে থাকা বহু যাত্রী আহত হয়েছেন।

আজ রবিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আল-বারাক পরিবহনের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে নগরকান্দা ফায়ার সার্ভিস। পরে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় পুলিশ সদস্যরাও উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

আহত যাত্রীদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

(পিবি/এসপি/মে ৩১, ২০২৬)