ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

২০২৬ জুন ০১ ১৯:৩৫:৪৮
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাসের ধাক্কায় আইয়ুব খাঁ (৫৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আইয়ুব খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বারেক খাঁ’র ছেলে।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোঃ মোমেনুল ইসলাম ওই ভ্যান চালকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপীনাথপুরে পৌঁছে ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আইয়ুব খাঁ নিহত হন এবং ভ্যানের দুই যাত্রী আহত হন। আহতদেরকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই কর্মকর্তা আরো বলেন, বিষয়টি গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানাকে অবহিত করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা তারা গ্রহণ করবে।

(বি/এসপি/ জুন ০১, ২০২৬)