ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

২০২৬ জুন ০৩ ১৭:৩৭:২২
সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকালমঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের কে-লাইন চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেহের আলী। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আল মামুন রাজু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এবং জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মো. আহসানুল কাদির স্বপন।

এ সময় বিএনপি নেতা সোহারাফ হোসেন বাবুসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ গঠনে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

(আরকে/এসপি/ জুন ০৩, ২০২৬)