প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ঝালকাঠিতে যাত্রা শুরু করল ‘স্বাদের বাড়ি’, দেশীয় খাবারের নতুন ঠিকানা
২০২৬ জুন ০৩ ১৮:৩৩:০০
এমদাদুল হক স্বপন, ঝালকাঠি : ঝালকাঠির ভোজনরসিকদের জন্য নতুন এক আকর্ষণ হিসেবে যাত্রা শুরু করেছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ‘স্বাদের বাড়ি’। দেশীয় ঐতিহ্যবাহী খাবারের সমাহার নিয়ে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে চালু হওয়া এই রেস্তোরাঁটি ইতোমধ্যে খাদ্যপ্রেমীদের দৃষ্টি কাড়তে শুরু করেছে।
গত সোমবার বিকেলে মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মঙ্গলবার থেকে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে গ্রাহকদের সেবা প্রদান শুরু করেছে।
সরেজমিনে দেখা গেছে, পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে সাজানো রেস্তোরাঁটিতে সকাল ও বিকেলের নাস্তা থেকে শুরু করে দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। দেশীয় স্বাদের নানা পদ, স্বাস্থ্যসম্মত রান্না এবং সাশ্রয়ী মূল্য ইতোমধ্যে স্থানীয় ভোজনরসিকদের প্রশংসা অর্জন করেছে।
প্রথম দিনেই খাবারের স্বাদ ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেক গ্রাহক।
তাদের মতে, ঝালকাঠিতে মানসম্মত ও পারিবারিক পরিবেশে দেশীয় খাবার উপভোগের জন্য ‘স্বাদের বাড়ি’ একটি নতুন সংযোজন।
রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানান, গ্রাহকদের রুচি ও চাহিদার কথা বিবেচনায় রেখে তাজা উপকরণে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা হবে। সেবার মান বজায় রেখে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সুস্বাদু খাবার সহজলভ্য করাই তাদের মূল লক্ষ্য।
স্থানীয় ব্যবসায়ী ও খাদ্যপ্রেমীরা মনে করছেন, দেশীয় খাবারের বৈচিত্র্য এবং আন্তরিক সেবার কারণে অল্প সময়ের মধ্যেই ‘স্বাদের বাড়ি’ ঝালকাঠির জনপ্রিয় খাদ্য গন্তব্যে পরিণত হবে।
স্বাদ, গুণগত মান ও পরিচ্ছন্নতার সমন্বয়ে ‘স্বাদের বাড়ি’ এখন ঝালকাঠির খাদ্যপ্রেমীদের জন্য নতুন এক আস্থার নাম।
(এমএস/এসপি/ জুন ০৩, ২০২৬)
