ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে নিখোঁজের দু'দিন পর যুবকের লাশ উদ্ধার

২০২৬ জুন ০৩ ১৯:৫৯:৫০
ফরিদপুরে নিখোঁজের দু'দিন পর যুবকের লাশ উদ্ধার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারি উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে একটি পাটক্ষেত থেকে তৌহিদুল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত ১ জুন নিজ এলাকা থেকে নিখোঁজ হন।

আজ বুধবার সকালের দিকে তার নিজ গ্রাম ভাটপাড়ার একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তৌহিদুল ইসলাম একই গ্রামের মৃত কায়ুম মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তৌহিদুল ইসলাম গত ১ জুন থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বুধবার সকালে স্থানীয়রা পাটক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে বোয়ালমারী থানায় নিয়ে যায়। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে লাশের ময়না তদন্ত করতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনার পরবর্তী আইনগত কার্যক্রম ও পুলিশের তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেইন।

(আরআর/এসপি/ জুন ০৩, ২০২৬)