ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » মুক্তচিন্তা » বিস্তারিত

বংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাঙ্গালীর বসবাস, মিল-অমিল 

২০২৬ জুন ০৪ ১৮:০৭:৪৬
বংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাঙ্গালীর বসবাস, মিল-অমিল 

শিতাংশু গুহ


হিন্দুরা মূর্তি পূজা করে, মুসলমানরা মূর্তি ভাঙ্গে, হুজুররা প্রতিনিয়ত মুর্ক্তিপূজার বিরুদ্ধে ও মুর্ক্তিভাঙ্গার পক্ষে ওয়াজ করেন। হিন্দুরা গড়ে, মুসলমান ভাঙ্গে। হিন্দুরা সংস্কৃতি লালন করে, মুসলমান করেনা। আমি বাঙ্গালীর কথা বলছি, এখানে ‘মুসলমান’ মানে সব মুসলমান নয়। এরপরও কি বলা যায়, এই বিপরীত চরিত্রের হিন্দু-মুসলমান ভবিষ্যতে একপথে হাটতে পারবে?

এবার দুই বাংলার চিত্রটা দেখি? ১৯৪৭ সাল থেকে পশ্চিমবাংলায় কোন দাঙ্গা হয়নি, সেখানে হিন্দুরা সংখ্যাগুরু এবং তারা একটি গণতান্ত্রিক পরিবেশে বসবাস করেন। পূর্ব-পাকিস্তান বা পূর্ব-বাংলা বা বাংলাদেশে অসংখ্য দাঙ্গা হয়েছে। পশ্চিমবাংলায় মুসলমানের সংখ্যা বেড়ে দ্বিগুন, বাংলাদেশে হিন্দু কমে অর্ধেক বা আরো কম। আরো বলতে হবে?

১৯৪৬-এ কলকাতা দাঙ্গা করেছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলমানরা। নোয়াখালী দাঙ্গা করেছে মুসলমানরা। ১৯৫০, ১৯৬৪’র দাঙ্গা করেছে মুসলমানরা। মরেছে হিন্দু। হিন্দু হত্যার মধ্যে দিয়েই পাকিস্তানের জন্ম। পাকিস্তান আমলের দাঙ্গাগুলোতে বিহারি মুসলমানের ভূমিকা ছিলো, কিন্তু বাংলাদেশ আমলের প্রতিটি দাঙ্গা বাঙ্গালী মুসলমান করেছে, তাই না?

পশ্চিমবঙ্গের হিন্দু কোন মুসলমানের জমি জোর করে দখল করেছে এমন নজির নেই! আর বাংলাদেশের হিন্দুর সব জমি বাঙ্গালী মুসলমান দখল করেছে, কোন বিহারি দখল করেনি। ১৯৪৭ সালে পূর্ববাংলায় অধিকাংশ জমি ছিলো হিন্দুর। এ জমি কেঁড়ে নেয়ার জন্যে পাকিস্তান ১৯৫০ সালে জমিদারি প্রথা বাতিল করে (পশ্চিম পাকিস্তানে তা বাতিল হয়নি)।

হিন্দু জমিদাররা ভারতে চলে যায়, জমিদারি দখল নেন প্রভাবশালী মুসলমানরা। একটি ছোট্ট দৃষ্টান্ত দেই, মৌলানা ভাসানী’র সন্তোষের বাড়িটি তেমনই একটি। অবাক হবার কিছু নেই? ১৯৪৭-১৯৭০ পর্যন্ত যাঁরা বাড়ীর মালিক হয়েছেন, তাঁরা প্রায় সবাই হিন্দুদের ভয় দেখিয়ে, ঠকিয়ে বা কম পয়সায় হিন্দু-সম্পত্তি কিনেছেন। হিন্দু সম্পত্তি দখলের মহোৎসব থেমে যায়নি, আজো চলছে?

হিন্দু নারী অপহরণ, ধর্মান্তর গত ৭৯ বছর ধরে পূর্ব-বাংলায় বা বাংলাদেশে সমানে চলছে, পশ্চিমবঙ্গে উল্টোটা নেই, একেবারেই নেই? একটি উদাহরণ দেই, বাংলাদেশের বিনোদন জগতে (৭৯ বছরে) প্রায় প্রতিটি হিন্দু রমণীকে ধর্মান্তরিত হতে হয়েছে, সেটি প্রথম নায়িকা পূর্ণিমা সেন থেকে শুরু করে অপু বিশ্বাস পর্যন্ত? পশ্চিমবঙ্গে এমন ঘটনা নেই।

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচার হয় পুরো বিশ্ব তা জানে। দেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, বা সংগঠন কি কথা বলে বা প্রতিবাদ করে? ভালুকায় দিপু চন্দ্র দাসকে পুড়িয়ে মারার পর ক’জন মুসলমান প্রতিবাদ করেছেন? অথচ পশ্চিমবাংলায় মুসলমানদের কিছু হলে হিন্দু বুদ্ধিজীবীরা ঝাঁপিয়ে পরে? শুধুমাত্র মমতা ব্যানার্জী’র মত একজন সংখ্যালঘু বান্ধব নেত্রী কি বাংলাদেশে আছে?

এবার বাঙ্গালী হিন্দু অধ্যুষিত ত্রিপুরা রাজ্যের অবস্থা দেখুন, কোন ঘটনা নেই? পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে মুসলমানরা ভাল আছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশে হিন্দুরা ভাল নেই? ধর্ম কি এর কারণ, নাকি গণতান্ত্রিক পরিবেশের অভাব? কেউ হয়তো বলতে চাইবেন, বাংলাদেশে তো মুসলমানও ভাল নেই?

মুসলমানরা সত্যিকার অর্থে অ-মুসলমান দেশে ভাল থাকে এবং ভাল করে। অধিকাংশ মুসলিম দেশেই গন্ডগোল। বিশ্বে মুসলমানরা সবচেয়ে বেশি শরণার্থী, এঁরা কোন মুসলিম দেশে যাবেনা, বা মুসলিম দেশগুলোও নেবেনা। কারণ কি? বাংলাদেশিদের জন্যে পাকিস্তান দুয়ার খুলে দিয়েছ, ক’জন মুসলমান দৌড়ে যাচ্ছেন? ইউরোপ দুয়ার খুলে দিক, বাংলাদেশ খালি হয়ে যাবে।

নেপাল হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, সেখানে জেন-জি আন্দোলন করলো, সরকারের পতন ঘটলো। ছাত্ররা শিক্ষাঙ্গনে ফিরে গেলো। বাংলাদেশে জেন-জি আন্দোলন করে সরকারের পতন ঘটালো, এঁরা সরকারে গেলো, লুটপাট করলো, দেশদ্রোহিতা করলো। এমনকি গণভবন লুট করে সোনাদানা, হাঁস-মুরগি বা এমনকি একজন বয়স্ক মহিলার পেটিকোট পর্যন্ত নিয়ে গেলো!

কখনো কি ভেবেছেন এসবের কারণ? শুরুতে প্রশ্ন করেছিলাম, বিপরীত চরিত্রের বাঙ্গালী হিন্দু-মুসলমান কি একসাথে থাকতে পারবে? উত্তর হচ্ছে, হ্যাঁ ও না? পারবে যদি হিন্দুরা শাসন করে, দৃষ্টান্ত পশ্চিমবাংলা ও ত্রিপুরা, নেপাল। না, দৃষ্টান্ত বাংলাদেশ ও পাকিস্তান, বা যেকোন মুসলিম রাষ্ট্র। মুসলিম রাষ্ট্রগুলো শুধুই মুসলমানের। অমুসলিম রাষ্ট্র সবার, এমনকি মুসলমানেরও।

কেউ আবার সেই পুরানো গান গাইবেন না, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’। প্রশ্ন হচ্ছে, এই আগেটা কবে? রাজা শশাঙ্কের আমলে নাকি বৃটিশ শাসনে হিন্দু জমিদারদের অধীনে? অবাঙ্গালী মুসলিম শাসকদের আমলে ভাল থাকলে তো বাংলায় বা ভারতবর্ষে কোন মুসলমান থাকারই কথা নয়? তাহলে ঠিক কোন সময়টা ‘সুন্দর দিন’ ছিলো?

লেখক : আমেরিকা প্রবাসী।