ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বিএসটিআই-এর সার্ভিল্যান্স অভিযান

রাজবাড়ীর দু'টি ফিলিং স্টেশনের ৪টি ডিসপেন্সিং বন্ধ

২০২৬ জুন ০৪ ১৯:৩৬:৩৪
রাজবাড়ীর দু'টি ফিলিং স্টেশনের ৪টি ডিসপেন্সিং বন্ধ

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি: ফরিদপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ি জেলার বিভিন্ন উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে অনিয়ম পাওয়ায় রাজবাড়ীর দু'টি ফিলিং স্টেশনের ৪টি ডিসপেন্সিং বন্ধ করে দিয়েছে বিএসটিআই।

ফরিদপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেনের নেতৃত্ব পরিচালিত এ সার্ভিল্যান্স অভিযানটি নিম্ন লিখিত প্রতিষ্ঠানে পরিচালনা করা হয়েছে:

১. মেসার্স সপ্তবর্ণা ফিলিং স্টেশন, গোয়ালন্দ মোড়, সদর, রাজবাড়ী এর পেট্রোল ও অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে পরিমাপে প্রতিটিতে ২৯০ মি:লি: করে কম পাওয়ায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮"এর ১৫(৩) ধারা অনুযায়ী বন্ধ করা হয়।

২. মেসার্স পলাশ ফিলিং স্টেশন, শ্রীপুর বাসস্ট্যান্ড, সদর, রাজবাড়ী এর ডিজেল-১ ও ডিজেল-২ ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে পরিমাপে প্রতিটিতে ১২০ মি:লি: করে কম পাওয়ায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮"এর ১৫(৩) ধারা অনুযায়ী বন্ধ করা হয়।

৩. মেসার্স কাজী ফিলিং স্টেশন, মুরগী ফার্ম, সদর, রাজবাড়ী এর অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া যায়।

৪. মেসার্স রাজবাড়ী ফিলিং স্টেশন, শ্রীপুর, সদর, রাজবাড়ী এর অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া যায়।

৫. মেসার্স করিম ফিলিং স্টেশন, গোয়ালন্দ মোড়, সদর, রাজবাড়ী এর অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া যায়।

৬. তালুকদার ডিজিটাল স্কেল, কল্যাণপুর বাজার, সদর, ফরিদপুর এর ব্যবহৃত ওয়েব্রিজ স্কেলের বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

৭. আর কে এস অটো ফ্লাওয়ার মিলস, শ্রীপুর, সদর, রাজবাড়ী এর ডিজিটাল ব্রীজ স্কেলসহ অন্যান্য স্কেলসমূহের বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

এ অভিযানে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের উপপরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেনের সঙ্গে মো. খালিদ হাসান, পরিদর্শক (মেট), বিএসটিআই, ফরিদপুর সহ বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন বিএসটিআই কর্মকর্তা কামাল হোসেন।

(আরআর/এসপি/ জুন ০৪, ২০২৬)