ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

টুঙ্গিপাড়ায় মারপিট মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার 

২০২৬ জুন ১২ ১৮:৫৫:৪৮
টুঙ্গিপাড়ায় মারপিট মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারামারির ঘটনায় দায়ের করা মামলায় এক বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের চৌরঙ্গী মোড়ে থেকে তাকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখ (৭৬) টুঙ্গিপাড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি শ্রীরামকান্দি গ্রামের আলতু শেখের ছেলে।

ওসি আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়া থানায় দায়ের করা একটি মারামারির মামলায় তিনি ৬ নম্বর আসামি ছিলেন। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানা সুত্রে জানা যায়, গত ৩ জুন উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে একটি মারামারির ঘটনা ঘটে। এঘটনায় ঐ এলাকার মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখ সহ ১০ জনের নামে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন।

(টিবি/এসপি/জুন ১২, ২০২৬)