ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
দূর্গাপুর থানার বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার
২০২৬ জুন ১২ ১৯:০৫:৩৪
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গত ২৪ ঘণ্টায় দুর্গাপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
জিআর, সিআর ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২ আসামিসহ চারজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে বিচারের নিমিত্তে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনেসপেক্টর শাকের আহমেদ জানান, জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের দিকনির্দেশনা মোতাবেক আইনশৃঙ্খলা উন্নয়নের নিমিত্তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। চোরাচালান, মাদক ও আইনশৃঙ্খলা এখন আগের চেয়ে অনেক উন্নত বলে তিনি জানান।
(এনআরকে/এসপি/জুন ১২, ২০২৬)
