ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

সালথা প্রেসক্লাবের টিনশেড ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২৬ জুন ১৩ ১৪:৫০:২৫
সালথা প্রেসক্লাবের টিনশেড ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা প্রেসক্লাবের টিনশেড ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টায় সালথা প্রেসক্লাব উদ্বোধন করেন তিনি। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতু্ব্বর, সালথা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেলিম মোল্যা, উপজেলা সাবেক ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ সহ প্রেসক্লাবের সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। দোড়গোরা থেকে সত্যে উদঘাটন করাই হচ্ছে সাংবাদিকদের কাজ। বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি সব সময় সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় কাজ করছে, ভবিষ্যতেও করবে।

(এএনএইচ/এএস/জুন ১৩, ২০২৬)