প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নড়াইলে নলদী ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
২০২৬ জুন ১৩ ১৮:১১:২৩
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে লোহাগাড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মোঃ আবুল কালাম আজাদ পাখি মোল্লার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলদী ইউনিয়ন শাখার আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
নলদী ইউনিয়নের মিঠাপুর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে নলদী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামাযাতে ইসলামের নড়াইল জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবুল বাশার, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ আলমগীর হোসাইন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মোঃ মতিউর রহমান, লোহাগড়া উপজেলা সভাপতি মোঃ আমজাদ হোসেন মল্লিক, লোহাগড়া উত্তর শিবিরের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, হামলার শিকার নলদী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, লোহাগড়া উপজেলা যুব জামায়াতের সেক্রেটারী মাও আশরাফ হোসেন, মোঃ তুহিন মোল্যাসহ অনেকে।
বক্তারা নলদী ইউনিয়নের বারবার নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখির ওপর ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়ে বলেন, শান্তিপুর্ণ নলদী ইউনিয়নকে অশান্ত করতে একটি মহল চেয়ারম্যানের ওপর হামলা চালিয়েছে। জামায়াতে ইসলাম সব সময় শান্তিপুর্ণ সহাবস্থান বজায় রাখতে চায়। কিন্ত কেউ যদি অকারনে ঝামেলা করতে চায় তাহলে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা চুপ করে বসে থাকবে না। বক্তারা নলদী ইউনিয়নের চাঁদাবাজদের সাবধান হয়ে যেতে বলেন। অন্যথায় সংসদ নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সচেতন জনগন মুখ ফিরিয়ে নিবে।
প্রতিবাদ কর্মসূচিতে জামায়াতে ইসলামের উপজেলা নেতৃবৃন্দের পাশাপাশি নলদী ইউনিয়নের জামায়াতে ইসলামীর ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৪ জুন বেলা ১১ টার দিকে নলদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে জ্বালানি রাখাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে একদল দূর্বৃত্ত নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখির ওপর হামলা চালিয়ে তাকে আহত করে।
(আরএম/এসপি/জুন ১৩, ২০২৬)
