ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক

বিক্ষোভ মিছিল করায় আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার 

২০২৬ জুন ১৪ ১৮:৪৬:৩৫
বিক্ষোভ মিছিল করায় আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী সদর থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার দুপুরে রাজবাড়ী সদর থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু শেষে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর এলাকার মৃত হাকিম মাতুব্বরের ছেলে মোঃ রাব্বানী (৪৬), রাধাকান্তপুর এলাকার আঃ কুদ্দুস শেখ এর ছেলে মাইনউদ্দিন শেখ (৪২), ভবদিয়া এলাকার মৃত আঃ লতিফ এর ছেলে মোঃ নাসির উদ্দিন (৪২), আলাদীপুর এলাকার সাইদুর রহমানের ছেলে মোঃ রিয়াদ মন্ডল (২৬), ভান্ডারিয়া এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে মোঃ আঃ ছালাম মিলন (৫৭), দক্ষিণ ভবানীপুর এলাকার মৃত আঃ সালামের ছেলে মোঃ সাইফুল ইসলাম সোহাগ (৪২), রসুলপুর এলাকার আব্দুল আলিমের ছেলে নাহিদ মিয়া (২৪) ও ধুলদি জয়পুর এলাকার মৃত আনছার আলী শেখ এর ছেলে মোঃ নাসির শেখ (৬৪)।

এর আগে গত শনিবার (১৩ জুন) ভোর ৫ টা থেকে সাড়ে ৫ টার মধ্যে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।স্বল্প সময়ের জন্য মিছিলটি সড়কে অবস্থান করে। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবির পাশাপাশি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহেল রানা টিপুর ছবিও ছিল।

রাজবাড়ী জেলা পুলিশ এক প্রেস রিলিজের মাধ্যমে জানান,গত শনিবার (১৩ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের উপর অনুমান ৩০/৩৫ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং তার অন্যান্য অঙ্গসংগঠনের সক্রিয় সদস্যরা বর্তমান সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিরতা সৃষ্টি, জন নিরাপত্তা বিপন্ন করা, জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে নাশকতা করার একটি ঝটিকা মিছিল বের করে। যাহাতে সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র সহ বিভিন্ন ধরনের শ্লোগান ছিল। আসামীদের হাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রাম নিষিদ্ধ আওয়ামী লীগগের ব্যানার ও ফেস্টুন ছিল।

(একে/এসপি/জুন ১৪, ২০২৬)