প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কাপাসিয়ায় এমপির অর্থ বিতরণ
২০২৬ জুন ১৪ ১৮:৫৯:৪৪
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর ৪ কাপাসিয়া এলাকার জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন। আজ রবিবার কাপাসিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ বিতরণ করা হয়।
উপজেলার ১১টি ইউনিয়নের ১৩৪ জন হতদরিদ্র ও অসহায় ব্যক্তির মাঝে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপত্বি করেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক। অনুষ্ঠানে অনুদান বিতরণ করেন গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা শামসুল আলম এবং সাংবাদিক আবু সাঈদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের সেবাই আল্লাহর ইবাদত। আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাপাসিয়াকে একটি মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
(এসকেডি/এসপি/জুন ১৪, ২০২৬)
