ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

‘ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয়’

২০২৬ জুন ১৫ ১৪:৩৮:৪০
‘ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয়’

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তির কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। চুক্তি নিয়ে কোনো ইসরায়েলি কর্মকর্তার এটিই ছিল প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া।

কট্টর ডানপন্থি এই নেতা সোমবার বলেছেন, লেবানন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকায় এই চুক্তির সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। তারা এর বাধ্যবাধকতার আওতায় পড়েন না।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বেন-গভির বলেন, ট্রাম্পের এই চুক্তি আমাদের ওপর বাধ্যতামূলক নয়। আমরা এই চুক্তির কোনো পক্ষ না।
এটি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না।

বেন-গভির আরও বলেন, হিজবুল্লাহ বিলুপ্ত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সন্তুষ্ট হওয়া উচিত নয়।
সেনারা যেসব এলাকা দখল করেছে সেখান থেকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না।

তথ্যসূত্র : এএফপি

(ওএস/এএস/১৫ জুন, ২০২৬)