প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
দিনাজপুরে পায়ের রগ কেটে রাইস মিল মালিককে হত্যা, সাবেক স্ত্রী আটক
২০২৬ জুন ১৫ ১৮:০৯:১৬
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে অটো রাইস মিলের মালিক মোস্তাফিজুর রহমানকে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। আর এই হত্যার অভিযোগ উঠেছে নিহতের সাবেক স্ত্রী শিল্পীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাবেক স্ত্রীকে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার রাতে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বোচাগঞ্জ উপজেলায় ডিএন অটো রাইস মিলের স্বত্ত্বাধিকারি
মোস্তাফিজুর রহমান। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান।
এর আগে শনিবার দুপুরে নিহতের মালিকানাধীন ডিএন অটো রাইস মিলে এ ঘটনা ঘটেছে বলে পুলিশে জানিয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, এর আগেও বেশ অনেকবার মোস্তাফিজুর রহমানের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল তার সাবেক স্ত্রী শিল্পীর বিরুদ্ধে। বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, নিহত মোস্তাফিজকের স্বজনদের দাবি, এই হত্যাকান্ড তার সাবেক স্ত্রী শিল্পী ঘটিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক1 শাস্তির দাবি জানিয়েছেন তারা।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সাবেক স্ত্রী শিল্পীকে আজ সোমবার দুপুরে আটক করেছে।
প্রসঙ্গত, নিহত মোস্তাফুজুর আলোচিত ব্যবসায়ী জহুরা অটো রাইস মিলের স্বত্তাধিকারি আব্দুল হান্নানের ছোট ভাই।
(এসএস/এসপি/জুন ১৫, ২০২৬)
