ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার

২০২৬ জুন ১৫ ১৮:১৭:১২
সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকালের দিকে ইউনিয়নের নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

বাবু মোল্যা সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের মৃত আঃ কুদ্দুছ মোল্যার ছেলে ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রাম এলাকা থেকে ইউপি চেয়ারম্যান বাবু মোল্যাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলা সহ একাধিক মামলা রযেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

(এএন/এসপি/জুন ১৫, ২০২৬)