ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

২০২৬ জুন ১৫ ১৮:৫৮:২৭
ফরিদপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শরীফ মোল্লা (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. সৈয়দ আলমগীর হোসেনের নির্দেশনায় এসআই জব্বার হোসেন ও ডিবি পুলিশের একটি চৌকস দল কোতোয়ালী থানার রশিক নগর এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে রশিক নগর এলাকা থেকে শরীফ মোল্লাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শরীফ মোল্লা ওই এলাকার মৃত আলাউদ্দিন মোল্লা ও মৃত হেনা খাতুনের ছেলে।

আইনি পদক্ষেপ: উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, জেলাকে মাদক মুক্ত রাখতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

(ডিসি/এসপি/জুন ১৫, ২০২৬)