ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় আবৃত্তিতে প্রথম আদিলা

২০২৬ জুন ১৭ ১৮:১৬:৪৩
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় আবৃত্তিতে প্রথম আদিলা

রাজন্য রুহানি, জামালপুর : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা–২০২৬-এর আবৃত্তি বিভাগে প্রথম স্থান অর্জন করেছে জামালপুর সদর উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারিয়া জান্নাত আদিলা।

দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আদিলা ক্লাস্টার, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় সফলভাবে অতিক্রম করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় তার অসাধারণ আবৃত্তি বিচারকদের মুগ্ধ করে এবং তাকে প্রথম স্থান এনে দেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান।

আদিলা এক অভিব্যক্তিতে জানায়, তার এই অর্জনের পেছনে পরিবার, শিক্ষক ও প্রশিক্ষকরা নিরলস সহযোগিতা করেছেন।

উল্লেখ্য, প্রথম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় থেকেই আবৃত্তি চর্চা শুরু করে মারিয়া জান্নাত আদিলা। বর্তমানে সে কাব্যকথা আবৃত্তি একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণার্থী।

আদিলার এ সাফল্যে জামালপুর জেলার প্রাথমিক শিক্ষা অঙ্গনসহ সাংস্কৃতিক অঙ্গনে আনন্দ বইছে। বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, অভিভাবক এবং স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা তার এই কৃতিত্বে গর্বিত হয়েছেন। তারা আশা করছেন, ভবিষ্যতেও আদিলা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে দেশ ও জেলার সুনাম বয়ে আনবে।

(আরআর/এসপি/জুন ১৭, ২০২৬)