ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে মাদক বিরোধী কর্মশালা 

২০২৬ জুন ১৭ ১৮:৩৫:২৯
গোপালগঞ্জে মাদক বিরোধী কর্মশালা 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জেমাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালার মুল বক্তব্য উপস্থাপন করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ।

এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমীন শরীফ, মেডিকেল অফিসার ডা. রিপা, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, মাসুদ পারভেজ, হাসানুল বান্না প্রমূখ। এতে সরকারি কর্মকর্তা, সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়েতোলার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

(টিবি/এসপি/জুন ১৭, ২০২৬)