ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরের তিন উজেলার ১০টি বানিজ্যিক প্রতিষ্ঠানে বিএসটিআই-এর সার্ভিল্যান্স অভিযান

২০২৬ জুন ১৭ ১৯:২২:৫১
ফরিদপুরের তিন উজেলার ১০টি বানিজ্যিক প্রতিষ্ঠানে বিএসটিআই-এর সার্ভিল্যান্স অভিযান

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলা সদর, নগরকান্দা ও ভাঙ্গা উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান চালিয়েছে ফরিদপুর বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ স্কোয়াড অভিযানে নিম্নলিখিত প্রতিষ্ঠানসমূহে পরিচালনা করা হয়।

১. মেসার্স মুন্সী ফিলিং স্টেশন, জয় বাংলা, নগরকান্দা, ফরিদপুর প্রতিষ্ঠানে অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার পরিমাপে ১৫০ মিলি এবং পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার পরিমাপে ১১০ মিলি কম পাওয়া যাওয়ায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮" এর ১৫(৩) ধারা অনুযায়ী বন্ধ করা হয়।

২. আলহাজ্ব মজিদ ফিলিং স্টেশন, তালমা মোড়, নগরকান্দা, ফরিদপুর প্রতিষ্ঠানে অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটের সবগুলোতে পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

৩. বিসমিল্লাহ বেকারী, তালমা, নগরকান্দা, ফরিদপুর প্রতিষ্ঠানটিতে উৎপাদিত বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

৪. ঢাকা বেকারী, লস্করদিয়া কালিবাড়ী, নগরকান্দা, ফরিদপুর প্রতিষ্ঠানটিতে উৎপাদিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

৫. মেসার্স শফিউদ্দিন ফিলিং স্টেশন, নগরকান্দা বাজার, নগরকান্দা, ফরিদপুর প্রতিষ্ঠানে অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটের সবগুলোতে পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

৬. টেস্টি আইসক্রিম ফ্যাক্টরি, বাখুণ্ডা বাজার, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে বন্ধ পাওয়া যায়।

৭. সিসিবিএল ফিলিং স্টেশন, সুয়াদী, ভাঙ্গা, ফরিদপুর প্রতিষ্ঠানে অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটের সবগুলোতে পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

৮. বিসমিল্লাহ এগ্রো ফার্ম, বানেশ্বরদী, নগরকান্দা, ফরিদপুর প্রতিষ্ঠানটিতে উৎপাদিত সরিষার তেল ও ঘি পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

৯. এনসিটি কনজুমার প্রোডাক্টস, মুনসুরাবাদ, নগরকান্দা, ফরিদপুর প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে বন্ধ পাওয়া যায়।

১০. পুখুরিয়া বাজারের বিভিন্ন মুদি দোকান যেমনঃ মা স্টোর, পুখুরিয়া বাজার, ভাঙ্গা, ফরিদপুর; শীতলা স্টোর, পুখুরিয়া বাজার, ভাঙ্গা, ফরিদপুর প্রভৃতি প্রতিষ্ঠানে অনিবন্ধিত সয়াবিন তেল পাওয়া যাওয়ায় কিছু তেল জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানসমূহকে উক্ত সয়াবিন তেল বিক্রয় না করার নির্দেশ প্রদান করা হয়।

উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর ও জনাব মোঃ খালিদ হাসান, পরিদর্শক (মেট), বিএসটিআই, ফরিদপুর দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উত্তরাধিকার ৭১ নিউজকে জানিয়েছেন, ফরিদপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (ফুড এন্ড ব্যাক্ট) ও অফিস প্রধান মো. কামাল হোসেন।

(আরআর/এসপি/জুন ১৭, ২০২৬)