প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ভগবান রামচন্দ্রের প্রতি অবমাননা এবং মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন
২০২৬ জুন ২০ ১৫:৪৭:৫৩
রূপক মুখার্জি, নড়াইল : ভগবান রামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২০ জুন) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পর্ষদের আয়োজনে লোহাগড়া শহরের নিতাই-গৌর সুন্দর জিউর মন্দিরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি (ভারপ্রাপ্ত) শংকর অধিকারী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গৌতম দেওয়ান, নিতাই-গৌর সুন্দর জিউর মন্দিরের সাধারণ সম্পাদক দিপক সাহা, ইতনা স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক মদন ভদ্র, হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক পংকজ সরকার, নড়াইল জেলা মতুয়া মহাসংঘের সভাপতি পরীক্ষিত শিকদার, নড়াইল জেলা মতুয়া মিশনের সাবেক সভাপতি বলদেব বিশ্বাস, অবসরপ্রাপ্ত কৃষিবিদ রঘুনাথ কর, বিশিষ্ট সমাজসেবক ননীগোপাল মন্ডল, পূজা উদযাপন পর্ষদের কোষাধ্যক্ষ সঞ্জয় বিশ্বাস, লাহুড়িয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্পাদক মনি কুমার বিশ্বাস, সমাজকর্মী অচিন্ত্য মজুমদার বুদ্ধ, গণেশ বিশ্বাস, পপ্মি নন্দী,বিপ্লব বিশ্বাস, বিপুল সাহা, রাজিব পোদ্দার, বিষ্ণু কর্মকারসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, 'বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। ধর্মীয় কাজে বাধা প্রদান করা কোন ধর্মীয় রীতিনীতি নয়। অথচ, গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান
রামচন্দ্রের বিগ্রহ নির্মাণে বাধা প্রদান এবং প্রতীকি ছবিতে ন্যক্কারজনক আচরণের ঘটনায় জড়িতদের সনাক্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আশু সহযোগিতা কামনা করেন'।
(আরএম/এএস/জুন ২০, ২০২৬)
