ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

‘সরকারের ভোটের আগের ও পরের কথায় মিল পাচ্ছি না’

২০২৬ জুন ২১ ১৪:৩২:২৪
‘সরকারের ভোটের আগের ও পরের কথায় মিল পাচ্ছি না’

স্টাফ রিপোর্টার : বিএনপি সরকারের ভোটের আগের ও পরের কথায় মিল পাচ্ছি না, বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবিপার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শনিবার (২০ জুন) বিকেলে ফেনী জেলা কার্যালয়ে আয়োজিত পৌর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, গণঅভ্যূত্থানের মাধ্যমে আমরা যে পরিবর্তন চেয়েছিলাম তা এখন পর্যন্ত হয়নি এবং সেটা বাস্তবায়নের তেমন কোন লক্ষণও দেখছিনা। বিএনপি সরকারের ভোটের আগের কথার সাথে ভোটের পরের কথার মিল পাচ্ছি না।

এবি পার্টি ফেনী পৌর শাখার আহবায়ক আবুল কালাম আজাদ সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব রেজওয়ান খায়েরের সঞ্চানলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকি, জেলা শাখার সদস্য সচিব ফজলুল হক ও ওমান প্রবাসী নেতা নুর নবী নয়ন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, জেলা সদস্য জাহানারা আক্তার মনি, আহমেদ আলী নয়ন।

(ওএস/এএস/জুন ২১, ২০২৬)