ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প

বিদেশি প্রতিনিধি দলের চূড়ান্ত পরিদর্শন

২০২৬ জুন ২২ ০০:০৮:৪০
বিদেশি প্রতিনিধি দলের চূড়ান্ত পরিদর্শন

স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদীতে পদ্মার চরে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ আরো একধাপ এগিয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার (২১ জুন) দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মার চরে প্রস্তাবিত প্রকল্প এলাকা পুনরায় পরিদর্শন করেন বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলোর প্রতিনিধি দল।

এসময় কোম্পানির এমডি, পিডি, প্রজেক্ট ডাইরেক্টরসহ নাটোর জেলা বিএনপির সদস্য, লালপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক ভিপি ইয়াসির আরশাদ রাজন, সোলার পাওয়ার প্লান্টের স্থানীয় অফিসের ব্যবস্থাপক আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

এসময় তারা প্রকল্পের সম্ভাব্যতা, পরিবেশ ও প্রকল্প এলাকা এবং সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন। তাঁরা জানান, কাজ শুরুর আগে প্রকল্প এলাকায় বিদেশি প্রতিনিধি দলের এটা চূড়ান্ত পরিদর্শন। এরপর মাঠ পর্যায়ের কাজ। সবকিছু অনুকূলে থাকলে খুবশীঘ্রই এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।

এর আগে দেশি-বিদেশি প্রতিনিধি দলের সদস্যরা সড়ক পথে ঢাকা থেকে ঈশ্বরদীর আরামবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে নামেন। এরপর হেঁটে ও নৌকাতে করে প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

(এসপি/এসপি/জুন ২২, ২০২৬)