প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি
২০২৬ জুন ২২ ১৯:১৭:৪৪
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : অগ্রণী ব্যাংক পিএলসি ঈশ্বরগঞ্জ শাখায় আর্থিক সাক্ষরতা কর্মসূচি -২০২৬ পালিত হয়েছে। আজ সোমবার বিকেলে ব্যাংক কার্যালয়ে “ আর্থিক সাক্ষরতা সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন” শ্লোগানের আলোকে এ কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অগ্রণী ব্যাংক পিএলসি ঈশ^রগঞ্জ শাখা ব্যবস্থাপক ফিরোজ আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের ডিজিএম আবুল কালাম আজাদ।
ব্যাংক কর্মকর্তা সৃষ্টি পন্ডিতের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এজিএম খায়রুজ্জামান আরিফ, এসেড কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন, আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের প্রভাষক (ব্যাংকিং) নীলকন্ঠ আইচ মজুমদার, সিনিয়র অফিসার রাশেদুজ্জামান, প্রথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের প্রমুখ।
(এন/এসপি/জুন ২২, ২০২৬)
