প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
জমে উঠতে শুরু করেছে কাপাসিয়া ইউপি নির্বাচন
২০২৬ জুন ২৩ ১৮:৩৯:২৩
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : কাপাসিয়া গাজীপুরের কাপাসিয়া উপজেলার ৮ নম্বর পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলেও গ্রামের মানুষ মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া শুরু হয়ে গেছে। উপজেলার তরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এবং মেম্বার প্রার্থীদের চা দোকানে আনা ঘোনায় নির্বাচনের জোয়ার বইতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে ধারণার সৃষ্টি হয়েছে।
এলাকা ঘুরে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থীরা ইউনিয়ন জুড়ে তাদের প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে। প্রার্থীরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে দোয়া প্রার্থনা করছে। এছাড়া নামাজের জানাজা কবর জিয়ারত ও হাট বাজার গুলিতে সবার সাথে হাত মিলানো শুরু করে দিয়েছে। তোর গাও ইউনিয়নের জামাতে ইসলামীর বলিষ্ঠ কণ্ঠস্বর ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আবু সাইদ তিনি নির্বাচনে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্য কোন প্রার্থীর দেখা না পেলেও জামাত ইসলামের প্রার্থী আবু সাঈদ কে নির্বাচনী এলাকায় ঘুরতে দেখা যায় তিনি এবং তার সহকারীদের নিয়ে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট ভিক্ষা চাচ্ছেন। এছাড়া তিনি গরীব মানুষদেরকে দীর্ঘদিন যাবত সকল প্রকার সাহায্য সহযোগিতা করে আসছিলেন।
(এসকেডি/এসপি/জুন ২৩, ২০২৬)
