ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ 

২০২৬ জুন ২৩ ১৮:৫৪:২৩
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ 

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নে ৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্তে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।আজ মঙ্গলবার সকালে সুবর্ণচর উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন, কৃষি অফিসের মাঠ কর্মকর্তা আবু তালেব, ছাত্রদল নেতা নুরুল আলম শামীমসহ কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ও সুবিধাভোগী নারী পুরুষগণ।

এসময় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমানসহ অতিথিরা প্রত্যােককে ৫ টি করে বিভিন্ন প্রকার গাছ, ৩ বস্তা গোবর সার, ৫ টি বাঁশের খুটি প্রদান করা হয়।

(এস/এসপি/জুন ২৩, ২০২৬)