প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
২০২৬ জুন ২৩ ১৯:০৩:৫১
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : বেকার যুবক, যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সুবর্ণচর উপজেলার চরবাটা খাসের হাট বাজারে অবস্থিত ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের বাস্তবায়ন করেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কার্যনিবার্হীর সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখখেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, নোয়াখালী জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক, জেড এম মিজানূর রহমান খান, সহকারী পরিচালক আব্দুর রহমান, সুবর্ণচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নবী, সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন, মম ওয়াটার টেকনোলজির ব্যবস্খাপনা পরিচালক আজিমুর রসুল মাহমুদ।
স্বাগত বক্তব্য রাখেন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
(এস/এসপি/জুন ২৩, ২০২৬)
