প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
২০২৬ জুন ২৪ ১৫:১৭:৫৫
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি।
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের পাঁচুড়িয়া পৌর সুপার মার্কেটের গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয় । মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে ঢাকা থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিনের
সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, সদস্য সচিব এ্যাড.কাজী আবুল খায়ের, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউল কবির বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
(টিবি/এএস/জুন ২৪, ২০২৬)
