ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
২০২৬ জুন ২৪ ১৭:৫১:২৩
সালথা প্রতিনিধি : জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ফরিদপুরের সালথায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আল আমিন, স্বাস্থ্য পরিদর্শক সায়েদা পারভীন সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ডাঃ শাহিনুল ইসলাম বলেন, ২৮ শে জুন রবিবার থেকে সারা বাংলাদেশে শুরু হবে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন। এই উপজেলায় ছয় মাস বয়স থেকে ৫৯ মাস বয়সের প্রায় ২৯ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
(এএন/এসপি/জুন ২৪, ২০২৬)
