প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
২০২৬ জুন ২৪ ১৯:৪০:৩০
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করার অভিযোগে সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে আজ বুধবার বিকেলে শহরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওলামা মাশায়েখপরিষদ, সাতক্ষীরা জেলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকেধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসকের বক্তব্য সাতক্ষীরার ধর্মপ্রাণ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেএবং জেলার মানুষের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।
প্রবীণ আলেম অধ্যক্ষ মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা ওসমান গণী, মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাওলানা রুস্তমআলী তাওহিদী, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাতক্ষীরার মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতি, সহনশীলতা ও ধর্মীয় মূল্যবোধ ধারণ করে আসছে। এধরনের মন্তব্য জেলার জনগণের প্রতি অসম্মানজনক এবং অনভিপ্রেত। তারা অবিলম্বে উক্ত জেলা প্রশাসককে অপসারণর দাবি জানান।
(আরকে/এসপি/জুন ২৪, ২০২৬)
