ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি

২০২৬ জুন ২৫ ০০:১০:৪২
২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে দর্শকদের উপস্থিতি ইতোমধ্যে আগের বিশ্বকাপকে ছাড়িয়ে গেছে। খেলার মানোন্নয়নও হয়েছে ব্যাপক। তাছাড়া ফুটবলার ও ম্যাচ পরিচালনাকারীদের মাঝেও দেখা গেছে স্বচ্ছতার প্রতিচ্ছবি। এত সবকিছুকে মাথায় রেখে ২০২৬ বিশ্বকাপকে এযাবতকালের সবচেয়ে সফল বিশ্বকাপ আসর বলে আখ্যায়িত করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটা অবিশ্বাস্য! বিশ্ব আগে যা দেখেছে তার চেয়েও বড়। শুধু ফুটবল আসর নয়, বরং সাধারণভাবে সব আসরের মধ্যে এটি ইতিহাসের সবচেয়ে সফল আসর।’

তিনি আরও যোগ করে বলেন, ‘স্টেডিয়ামগুলো কানায় কানায় পূর্ণ, শহরগুলো দর্শকে উপচে পড়ছে এবং পরিবেশটা অসাধারণ। গ্যালারিতে অনেক পরিবার, শিশু এবং নারী রয়েছেন এবং এটি সত্যিই চমৎকার। আমি সেই সমস্ত ভক্তদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যারা স্টেডিয়ামে এসেছে এবং ফিফার উৎসবগুলোতে অংশ নিচ্ছে।’

যদিও ফিফা সভাপতির এই দাবির প্রতি জোড়ালো সমর্থক খুব কমই পাওয়া যাবে। অভিবাসী ইস্যু, টিকিটের উচ্চমূল্য, অংশগ্রহণকারী দেশগুলোর সমর্থকদের ভিসা না দেওয়া ইস্যুতে ইতোমধ্যে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে ফিফাকে।

(ওএস/এএস/জুন ২৫, ২০২৬)