প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
গোপালগঞ্জের মুকসুদপুরে দিনব্যাপী ফল মেলা
২০২৬ জুন ২৫ ১৮:০০:৩৪
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বার মাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে দিনব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ ফল মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ফল মেলার উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ, যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ, নির্বাচন কর্মকর্তা নুরু আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এ নাইম, মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক বাচ্চু শেখ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়শা সিদ্দিকা।
(টিবি/এসপি/জুন ২৫, ২০২৬)
