ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা 

২০২৬ জুন ২৬ ১৮:১৯:২২
গোপালগঞ্জে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : মাদকদ্রব্যের আপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গোপালগঞ্জে মাদক বিরোধী র‌্যালী, মানববন্ধন এবং আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উদ্যোগে আজ শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি ব্যালী বের করা হয়।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে উদ্যোগে ও বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কর্নসার্নের সহযোগিতায় অনুষ্ঠিত হয় মাদক বিরোধী মানববন্ধন। পরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাদক বিরাধেী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন্ গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

বক্তারা মাদকদ্রব্যের ভয়াবহ অপব্যবহার রোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

এ সময় বিওয়াইএফসিএনের প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস, সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার তাপস বিশ্বাস, প্রোগ্রাম অর্গানাইজার রুবেন মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মাদকদ্রব্যের আপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদান রাখায় বিওয়াইএফসিএনকে পুরস্কার প্রদান করা হয়।

(টিবি/এসপি/জুন ২৬, ২০২৬)