ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

জামালপুরে দু'পক্ষের  সংঘর্ষ, গ্রেফতার ১

২০২৬ জুন ২৭ ১৪:৩১:৩৭
জামালপুরে দু'পক্ষের  সংঘর্ষ, গ্রেফতার ১

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার মেষ্টার কুমারগাতি গ্রামে হামলা করে কয়েকজনকে আহত করার ঘটনায় মুকুল মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মুকুল মিয়া কুমারগাতি এলাকার গফুর মন্ডলের ছেলে।

হামলার ঘটনায় গত শুক্রবার কুমারগাতির এলাকার মৃত বারেক মন্ডলের মেয়ে শিরি বেগম ২৭ জনের নাম উল্লেখ করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে আটক করে পুলিশ।

মামলা সুত্রে জানা গেছে, গত ১৯ জুন সকালে আসামিদের সঙ্গে শিরি বেগমের ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে মোজাম্মেল হকের বাড়িতে হামলা করে। এ সময় অন্যরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা করা হয়। এসময় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার বাদী শিরি বেগম বলেন, শাহাজাহান, মুকুল, মোস্তফাসহ আসামিরা দীর্ঘদিন ধরে আমাদের ওপর নানাভাবে হয়রানি করে আসছেন। ঘটনার দিন তারা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছেন। এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা করলে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা হামলাকারীদের বিচার চাই।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, শিরি বেগমের মামলায় আমরা একজনকে আটক করে আদালতে পাঠিয়েছি। অন্যদের বিষয়েও দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরআর/এএস/জুন ২৭, ২০২৬)