ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন

২০২৬ জুন ২৭ ১৮:১০:১৯
গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের অনুকূলে ২০২৫-২৬ অর্থ বছরে বিশেষ অনুদান কর্মসূচি আওতায় ৪০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে ৪ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদানের এ অর্থ তুলে দেন সেলিমুজ্জামান সেলিম এমপি।

এসময় সংসদ সদস্য সেলিমুজ্জামান বলেন, সরকারি বিধি-বিধান অনুসরণ করে উপকারভোগীদের কাছে অনুদানের অর্থ পৌঁছে দেয়া হয়েছে। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সংসদ সদস্যের বিশেষ অনুদান কর্মসূচি আওতায় থেকে নিয়মিতভাবে এ ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে।

তিনি আরও বলেন, এ অনুদান অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়ক হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাজের অসহায়, দুস্থ ও আর্থিকভাবে সংকটাপন্ন মানুষের সহায়তার লক্ষ্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম তার বরাদ্দকৃত বিশেষ অনুদান তহবিল থেকে অনুদান প্রদানের উদ্যোগ গ্রহণ করেন।

পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এ ব্যয়ের অনুমোদন দেয়। অনুদানের মোট ৪ লাখ টাকা নির্ধারিত ৪০ জন উপকারভোগীর মধ্যে বণ্টন করা হয়।

(টিবি/এসপি/জুন ২৭, ২০২৬)